শর্তাবলী ও নিয়মাবলী (Terms & Conditions)
Learn AI With Kafi থেকে প্রোডাক্ট ক্রয় ও সার্ভিস ব্যবহারের নিয়মাবলী
“বিক্রয়ের বর্তমান নিয়ম ও শর্তাবলী (https://webixsolution.store) থেকে আপনার কাছে বিক্রি হওয়া সমস্ত পণ্যের জন্য প্রযোজ্য।”
এই নিয়ম ও শর্তাবলী পূর্ববর্তী সকল শর্তাবলী এবং গ্রাহকের যে কোনো সাধারণ বা নির্দিষ্ট শর্তাবলীকে বাতিল করে। প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম–কানুন থাকে, Learn AI With Kafi–ও তার ব্যতিক্রম নয়। গ্রাহক ও আমাদের মধ্যে সুন্দর ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখার স্বার্থে, নিচের সকল Terms & Conditions খুব ভালোভাবে পড়ে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আমরা যেসব প্রোডাক্ট সেল করি, তার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ঐ ব্র্যান্ড/কোম্পানির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নই। বেশিরভাগ প্রোডাক্ট আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর/অথোরাইজড সেলার বা বিশ্বাসযোগ্য অন্য উৎস থেকে ক্রয় করে, পুনরায় আপনাদের কাছে সাশ্রয়ী দামে বিক্রি করে থাকি।
🛡️ ১. ওয়ারেন্টি নীতিমালা
- নির্দিষ্ট টার্মস: প্রোডাক্ট ভেদে আলাদা আলাদা ওয়ারেন্টি টার্মস ও রুলস প্রযোজ্য হয়, যা আমরা সাধারণত প্রোডাক্ট কেনার আগেই বা ডেলিভারির সময় স্পষ্টভাবে উল্লেখ করে থাকি।
- সমাধানের প্রতিশ্রুতি: যেসব প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত, সেসব প্রোডাক্টে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে নির্ধারিত নিয়ম অনুযায়ী আমরা সাপোর্ট/সমাধান দিতে বদ্ধপরিকর।
- পলিসি আপডেট: বিক্রয়–পরবর্তী সেবা বা সাপোর্ট পলিসিতে প্রয়োজনে পরিবর্তন আসতে পারে, যা আমরা সময়ে সময়ে আপডেট করে থাকি।
⚠️ নো ওয়ারেন্টি প্রোডাক্ট
কিছু প্রোডাক্টে স্পষ্টভাবে উল্লেখ থাকতে পারে – “বিক্রয়–পরবর্তী কোনো প্রকার ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য নয়”। এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, একবার প্রোডাক্ট ডেলিভারি ও বুঝিয়ে দেয়ার পর কোনো ধরনের ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট বা সাপোর্ট প্রযোজ্য হবে না। সেই জন্য গ্রাহককে অবশ্যই কেনার আগে প্রোডাক্টের বিস্তারিত ও শর্তাবলী জেনে–বুঝে অর্ডার করতে হবে।
🚫 যেসব ক্ষেত্রে গ্রাহক/ডিভাইসজনিত কারণে ওয়ারেন্টি প্রযোজ্য নয়:
- নিজের ভুলে ভুল ইমেইল/অ্যাকাউন্টে লগইন করা।
- অপরিচিত সফটওয়্যার বা থার্ড-পার্টি টুল ব্যবহার করে একাউন্ট ফ্ল্যাগ হওয়া।
- ডিভাইস ফরম্যাট/রিসেট করে ডাটা বা এক্সেস হারানো।
- নিয়ম বহির্ভূত ব্যবহার, একাধিক ডিভাইসে একসাথে লগইন, শেয়ার্ড একাউন্টের অপব্যবহার ইত্যাদি।
👉 প্রতিটি প্রোডাক্টের নির্দিষ্ট রুলস ও শর্তাবলী প্রোডাক্ট কেনার আগেই পড়ে, বুঝে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রোডাক্ট কেনার পর প্রোডাক্টে উল্লেখিত রুলসের বাইরে কোনো দাবি বা মন্তব্য সাধারণত গ্রহনযোগ্য হবে না।
⏰ ২. ওয়ারেন্টি প্রদান ও সাপোর্ট সময়সূচি
- সাপোর্ট আওয়ার্স: প্রোডাক্ট ওয়ারেন্টি চলাকালীন আমরা সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট দেয়ার চেষ্টা করি।
- প্রতিকূল পরিস্থিতি: প্রতিকূল পরিস্থিতি, হাই লোড, সার্ভার ইস্যু বা টেকনিক্যাল সমস্যার কারণে সাপোর্ট পেতে সময় কিছুটা বেশি লাগতে পারে।
- দ্রুততম সমাধান: আমরা চেষ্টা করি— ওয়ারেন্টি আওতাভুক্ত যেকোনো প্রোডাক্টে, নির্ধারিত রুলস (প্রোডাক্ট পেজ/কেনার আগে ও পরে স্পষ্ট লেখা থাকে) মেনে চললে সর্বোচ্চ দ্রুত সময়ে সাপোর্ট ও সমাধান দিতে।
🖥️ রিমোট সাপোর্ট (Remote Support)
প্রয়োজন অনুযায়ী আমরা নিচের মাধ্যমগুলোর সাহায্যে রিমোট সাপোর্ট প্রদান করে থাকি:
আমরা জানি, একজন ক্রেতা সাধারণত গুরুত্বপূর্ণ কাজের সুবিধার জন্যই এই ধরনের সাবস্ক্রিপশন বা ডিজিটাল সার্ভিস নিয়ে থাকেন। তাই আমাদের টিম সর্বদা চেষ্টা করে: “যেকোনো সমস্যায়, নিয়মের ভেতরে থেকে যত দ্রুত সম্ভব সাপোর্ট নিশ্চিত করা।”
যেহেতু এটি অনলাইন সাবস্ক্রিপশন ও ডিজিটাল সার্ভিস, তাই মাঝে মাঝে টেকনিক্যাল ইস্যুর কারণে সাপোর্টে কিছুটা বিলম্ব (সাধারণত কমপক্ষে ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত) হতে পারে।
👉 তাই গ্রাহককে অবশ্যই এই সময় ও ধৈর্য ধরার মানসিকতা নিয়ে প্রোডাক্ট অর্ডার করতে অনুরোধ করা হচ্ছে।
🚀 ৩. ডেলিভারি নীতিমালা
- ডিজিটাল প্ল্যাটফর্ম: Learn AI With Kafi মূলত ডিজিটাল সার্ভিস ও ডিজিটাল প্রোডাক্ট ভিত্তিক প্ল্যাটফর্ম।
- ডেলিভারি মাধ্যম: আমাদের সকল ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারি হয় ইমেইল, Facebook Messenger, অথবা WhatsApp এর মাধ্যমে।
- ডেলিভারি চার্জ: ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত কোনো অতিরিক্ত ডেলিভারি চার্জ নেই। ভবিষ্যতে যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট ডেলিভারি চালু করা হয়, সেক্ষেত্রে কুরিয়ার/ডেলিভারি চার্জ প্রযোজ্য হতে পারে।
📫 ডেলিভারি এড্রেস/কন্টাক্ট তথ্য
যে মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করা হবে (ইমেইল/মেসেঞ্জার/হোয়াটসঅ্যাপ), সেই একাউন্ট/নম্বর/ইমেইল সঠিকভাবে নিজের দায়িত্বে দেয়ার অনুরোধ করা হচ্ছে। ভুল ইমেইল/নম্বর দেয়ার কারণে ডেলিভারি মিস হলে গ্রাহককে আমাদের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করতে হবে, এবং প্রয়োজন অনুযায়ী ভেরিফিকেশন লাগতে পারে।
⏱️ ডেলিভারি টাইম
সাধারণত ন্যূনতম ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দেয়ার চেষ্টা করা হয় (প্রোডাক্ট টাইপ ও সিচুয়েশন অনুযায়ী)। অর্ডার করার আগে প্রোডাক্ট পেজে উল্লেখিত আনুমানিক ডেলিভারি সময় দেখে নিয়ে, সেই অনুযায়ী অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
🔄 ৪. অর্ডার ক্যানসেল ও রিপ্লেসমেন্ট
আপনার করা অর্ডার কেবলমাত্র তখনই সম্পূর্ণ বাতিল (Cancel) করা যাবে, যখন:
অর্থাৎ, শুধুমাত্র “ডেলিভারি দিতে না পারলে” অর্ডার বাতিল করা যাবে, “ইচ্ছা পরিবর্তন”, “মনে ধরেনি”, “অন্য কোথাও থেকে কিনে ফেলেছি” ইত্যাদি কারণে অর্ডার বাতিল করা যাবে না, যদি না আলাদা করে প্রোডাক্ট পেজে তা উল্লেখ থাকে।
এমন ক্ষেত্রে আপনি দুইভাবে সমাধান পেতে পারেন:
১. রিপ্লেসমেন্ট প্রোডাক্ট
আপনি চাইলে একই মূল্য বা নিকটমূল্যের বিকল্প অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন (পূর্বের অর্ডারকৃত প্রোডাক্টের মূল্য অনুযায়ীই)।
২. পেমেন্ট রিফান্ড
যদি রিপ্লেসমেন্ট না চান, তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী পেমেন্ট রিফান্ড নেয়ার সুযোগ থাকবে (যদি প্রযোজ্য হয়)।
⚖️ ৫. নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার অধিকার
উপরন্তু, সাইটের সাধারণ ব্যবহার, ক্রয়–বিক্রয় এবং সার্ভিস গ্রহণ সম্পূর্ণভাবে নিচের শর্তের অধীনে থাকবে—
“Learn AI With Kafi যেকোনো সময়, কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এবং কারণ না জানিয়েই এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।”
নিয়ম পরিবর্তনের সাথে সাথে আপডেটেড/সংশোধিত সংস্করণটি ওয়েবসাইটে প্রকাশ করার তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।
গ্রাহক হিসেবে আপনি যখন Learn AI With Kafi থেকে কোনো সার্ভিস/প্রোডাক্ট গ্রহণ করছেন, তখন ধরে নেয়া হবে যে আপনি আমাদের সর্বশেষ আপডেটেড Terms & Conditions পড়ে সম্মতি দিয়েছেন।