ChatGPT-র ৫টা লুকানো ফিচার
৯০% মানুষ জানে না — কোথায় আর কীভাবে চালু করবেন + ১০টা রেডিমেড প্রম্পট
আপনি কি ChatGPT শুধু প্রশ্ন করে উত্তর নেওয়ার জন্য ব্যবহার করেন? তাহলে এর বেশিরভাগ শক্তিই অব্যবহৃত থেকে যাচ্ছে। এই ৫টা ফিচার জানলে ChatGPT হয়ে যাবে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, টিচার আর সেক্রেটারি — সব একসাথে।
ℹ️ ছবিগুলো বোঝানোর জন্য বানানো উদাহরণ। আপনার অ্যাপের ভার্সন অনুযায়ী মেনুর নাম বা জায়গা সামান্য আলাদা হতে পারে।
Personalization + Memory
ChatGPT-কে আপনার সম্পর্কে শিখিয়ে দিন
- ১
Settings খুলুন
অ্যাপে বাম পাশের মেনু বা নিচে আপনার নাম/প্রোফাইলে চাপুন → Settings।
- ২
Personalization-এ যান
Personalization → Custom instructions। প্রথম ঘরে লিখুন আপনি কে, কী করেন। যেমন: "আমি একজন স্টুডেন্ট, ঢাকায় থাকি"।
- ৩
উত্তরের ধরন বলে দিন
দ্বিতীয় ঘরে লিখুন কীভাবে উত্তর চান: "বাংলায়, সহজ ভাষায়, ছোট করে উত্তর দেবে"। তারপর Save।
- ৪
Memory চালু রাখুন
Personalization-এর ভেতরে Memory চালু থাকলে ChatGPT চ্যাট থেকে দরকারি তথ্য মনে রাখে। কী মনে রেখেছে দেখতে বা মুছতে Manage memories।

Projects
প্রতিটা কাজের আলাদা ফোল্ডার — এখন ফ্রিতেও
- ১
নতুন Project বানান
বাম পাশের মেনুতে Projects → New project। নাম দিন, যেমন "Physics" বা "অফিস রিপোর্ট"।
- ২
ফাইল যোগ করুন
প্রজেক্টের ভেতরে Add files চেপে আপনার PDF, নোট বা ডকুমেন্ট দিন।
- ৩
প্রজেক্টের ভেতরে চ্যাট করুন
প্রজেক্টের ভেতরেই নতুন চ্যাট শুরু করুন। ChatGPT আপনার ফাইল দেখে উত্তর দেবে, আর সব চ্যাট এক ফোল্ডারে গুছিয়ে থাকবে।

ছবি তুলে প্রশ্ন
টাইপ না করে শুধু ছবি দিন
- ১
ছবি যোগ করুন
লেখার বক্সের পাশে + বা ক্যামেরা আইকনে চাপুন → Camera দিয়ে ছবি তুলুন, বা Photos থেকে বেছে নিন।
- ২
কী জানতে চান লিখুন
ছবির সাথে লিখুন: "ধাপে ধাপে বুঝিয়ে দাও" বা "সহজ বাংলায় বুঝাও"।
- ৩
আরও প্রশ্ন করুন
বুঝতে না পারলে একই চ্যাটে লিখুন: "আরও সহজ করে বলো" বা "একটা উদাহরণ দাও"।

Voice Mode
ChatGPT-র সাথে মুখে কথা বলুন — বাংলাতেও
- ১
Voice বাটন চাপুন
লেখার বক্সের ডান পাশের সাউন্ড-ওয়েভ (Voice) আইকনে চাপুন। মাইক্রোফোনের অনুমতি চাইলে দিন।
- ২
স্বাভাবিকভাবে কথা বলুন
বাংলা বা ইংরেজিতে কথা বলুন, ChatGPT মুখে উত্তর দেবে। থামাতে চাইলে মাঝখানে কথা বলুন বা বাটন চাপুন।
- ৩
ইংরেজি প্র্যাকটিস
বলুন: "আমার সাথে ইংরেজিতে চাকরির ইন্টারভিউ প্র্যাকটিস করো, আর আমার ভুল ধরিয়ে দিও।"
- ৪
পছন্দের কণ্ঠ বাছুন
Settings → Voice থেকে পছন্দের কণ্ঠ বেছে নিন।

Tasks
ChatGPT নিজেই সময়মতো মেসেজ পাঠাবে
- ১
চ্যাটে বলে দিন
সাধারণ চ্যাটে লিখুন: "প্রতিদিন সকাল ৮টায় আমাকে ৫টা নতুন ইংরেজি শব্দ পাঠাও।" ChatGPT নিজেই একটা Task তৈরি করবে।
- ২
সময় নিশ্চিত করুন
ChatGPT সময় ও কতবার (প্রতিদিন/প্রতি সপ্তাহ) জানতে চাইলে বলে দিন।
- ৩
Task দেখুন ও বদলান
প্রোফাইল মেনুতে Tasks-এ সব Task দেখা, বদলানো বা বন্ধ করা যায়। নোটিফিকেশন চালু রাখুন।

১০টা রেডিমেড প্রম্পট
কপি করে ChatGPT-তে দিন, “…” জায়গায় নিজের তথ্য বসান।
নিচের অধ্যায়টা ক্লাস ৯-এর একজন ছাত্রকে বোঝানোর মতো সহজ বাংলায় বুঝাও, শেষে ৫টা প্রশ্ন দিয়ে আমার পরীক্ষা নাও।
এই PDF থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বুলেট আকারে নোট বানিয়ে দাও।
আমার সাথে ইংরেজিতে কথা বলো। আমি ভুল করলে সাথে সাথে সঠিকটা বাংলায় বুঝিয়ে দিও।
আমার এই তথ্যগুলো দিয়ে একটা প্রফেশনাল সিভি সাজিয়ে দাও: …
বসকে ছুটির জন্য ভদ্র ভাষায় একটা ছোট ইংরেজি ইমেইল লিখে দাও। কারণ: …
পরীক্ষার আগে ৩০ দিনের একটা পড়ার রুটিন বানাও, প্রতিদিন ৪ ঘণ্টা পড়তে পারবো।
আমার অনলাইন শপের এই পণ্যের জন্য ফেসবুকে পোস্ট করার মতো আকর্ষণীয় বাংলা ক্যাপশন লিখে দাও: …
আমার মাসিক আয় আর খরচ দিয়ে একটা সহজ বাজেট টেবিল বানাও আর কোথায় বাঁচানো যায় বলো।
ফ্রিজে আছে ডিম, আলু, পেঁয়াজ, টমেটো — এগুলো দিয়ে ৩টা সহজ রেসিপি দাও।
আমি একদম নতুন। AI কীভাবে কাজ করে, ৫টা ধাপে গল্পের মতো করে বুঝাও।
প্রিমিয়াম AI সাবস্ক্রিপশন — কম দামে
আমাদের Learn AI with Kafi ওয়েবসাইটের শপে পাবেন ChatGPT Plus, Gemini Pro, Super Duolingo, QuillBot, CapCut Pro-র মতো জনপ্রিয় সাবস্ক্রিপশন।
ভিডিওটা দেখে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও AI টিপস পেতে Learn AI with Kafi ফেসবুক পেজ ফলো করে রাখুন। 🙌